ব্লগ,ইন্টারনেট,টিভি এইসব এ ইসলাম শিক্ষা যায় না। ইসলাম শিক্ষতে হবে হাক্কানি আলেমদের সহবত এ গিয়ে। এইসব এ যা শিক্ষা যাবে তা সাধারণত আমলে আশে না। আর আমল ছাড়া এলেম এ কোন লাভ নাই। আমার ব্লগ ওই সব ভাই দের জন্য যারা আলেমদের সহবত এ আছেন কিন্ত বেশি সময় দিতে পারেন না আর প্রবাসী ভাইদের জন্য । তারা যেন আলেমদের কিছু গুরুত্বপূর্ণ কথা সহজে পেয়ে যায় ।____________________________________________________________________________________________________________________________মোহাম্মাদ আল ইমরান
Tuesday, 19 November 2013
Saturday, 16 November 2013
কিছু বাণী
কিছু বাণী
~~~~ ~~~~
১.গুনাহ যদি করতেই চাও,তাহলে ততটুকুই কর,
যে পরিমাণ আযাব ভোগ করার ক্ষমতা তোমার আছে ।
২.তুমি দুনিয়ার সব কিছু পেয়েছ কিন্তু আল্লাহকে পাওনি,
তবে তুমি কিছুই পাওনি ।
৩.তিন বস্তু মানুষকে ধ্বংস করে থাকে,
লোভ হিংসা ও অহংকার ।
৪.নামাজে মন সামলাও মসজিদে বাক্য সামলাও,
ক্রোধে হাত সামলাও আহারে পেট সামলাও ।
Sunday, 10 November 2013
আল্লাহ এক
একবার হযরত ইব্রাহিম (আঃ) এর নিকট এক
ভিক্ষুক আসল, তো তিনি ভিক্ষুককে খাবার
দিলেন এবং বললেন যে, বিসমিল্লাহ বলে শুরু
কর। ভিক্ষুকটি বলল, বিসমিল্লাহ বলব কেন,
আমি তো আল্লাহকে বিশ্বাস করি না।
ইব্রাহিম (আঃ) এ কথা শুনে ভিক্ষুকের
কাছে থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন
যাও, তুমি আল্লাহকে বিশ্বাস কর
না তোমাকে খেতে দিব না।
ভিক্ষুক ঘরের দরজা থেকে বেরিয়েছে মাত্র
আল্লাহ তায়ালা তৎক্ষণাৎ ইব্রাহিম (আঃ)
এর উপর ওহী নাযিল করলেন, হে ইব্রাহিম,
সে আমাকে বিশ্বাস করে না সেটা তার আর
আমার মধ্যকার ব্যাপার, কেন
তুমি রুটি ফিরিয়ে নিলে, যাও
তাকে ডেকে এনে আবার খেতে দাও।
সুবাহানাল্লাহ! আল্লাহ কত দয়াশীল - বলুন
"আল্লাহ এক"৷
জান্নাতের আশা
“যে ব্যক্তি জান্নাতের আশা করে না,
সে জান্নাতে প্রবেশ করতে পারবে না
এবং যে ব্যক্তি জাহান্নামকে ভয় করে না,
সে জাহান্নাম থেকে মুক্তি পাবে না।”
অন্তরের ভেতর সত্যিকার ভয় থাকলে,
অঙ্গ-প্রতঙ্গ থেকে খালেস আমল
বেড়িয়ে আসে।
হযরত হাসান বসরী (রহ:)
Subscribe to:
Posts (Atom)
