ব্লগ,ইন্টারনেট,টিভি এইসব এ ইসলাম শিক্ষা যায় না। ইসলাম শিক্ষতে হবে হাক্কানি আলেমদের সহবত এ গিয়ে। এইসব এ যা শিক্ষা যাবে তা সাধারণত আমলে আশে না। আর আমল ছাড়া এলেম এ কোন লাভ নাই। আমার ব্লগ ওই সব ভাই দের জন্য যারা আলেমদের সহবত এ আছেন কিন্ত বেশি সময় দিতে পারেন না আর প্রবাসী ভাইদের জন্য । তারা যেন আলেমদের কিছু গুরুত্বপূর্ণ কথা সহজে পেয়ে যায় ।____________________________________________________________________________________________________________________________মোহাম্মাদ আল ইমরান
Monday, 28 October 2013
ফজরের নামাজ
ফজরের নামাজ
না পড়লে আমাদের
চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে।
যোহরের নামাজ না পড়লে রুজির
বরকত
হবে না।
আসরের নামাজ
না পড়লে শক্তি কমে যাবে।
মাগরিবের নামাজ
না পড়লে সন্তানাদি কোনো উপকারে
আসবে
এশার নামাজ না পড়লে নিদ্রায়
পরিতৃপ্তি হবে না।
ණ হে আল্লাহ! আমাদের পাঁচ ওয়াক্ত
নামাজ
আদায় করার তৌফিক দান কর...।
আমিন!
কুরবানী করার মর্যাদা
কুরবানী করার মর্যাদা:
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:ঃ
ﻣﺎ ﻋﻤﻞ ﺍﺑﻦُ ﺁﺩﻡَ ﻣﻦ ﻋﻤﻞ ﻳﻮﻡَ ﺍﻟﻨﺤﺮِ
ﺃﺣﺐَّ ﺇﻟﻰ ﺍﻟﻠﻪِ ﻋَﺰَّ ﻭَﺟَﻞَّ ﻣﻦ ﻫﺮﺍﻗﺔِ ﺩﻡٍ
‘কুরবানীর দিন রক্ত প্রবাহের চেয়ে (কুরবানীর পশু
জবেহ করার চেয়ে) বনী আদমের এমন কোন আমল
নাই যা আল্লাহর নিকট অধিক প্রিয়।
(মিশকাত, কুরবানী অধ্যায়, প্রথম অনুচ্ছেদ, হাদীস
নং ১৪৭০, শামেলা,
আল্লামা আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন।)
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
নিজে কুরবানী করেছেন এবং কুরবানী করার জন্য
উৎসাহিত করেছেন। তাই
আমরা কুরবানী করবো আল্লাহ সুন্তুষ্টি অর্জনের
উদ্দেশ্যে। আল্লাহ কবুল করুন।
হযরত আবু বকর (রাঃ)
''যে তোমার
সাথে শত্রুতা করে তাকেও
ভালবাসো !
যে তোমাকে কস্ট দেয় তার জন্যও
দু'আ করো!
চেয়ে দেখো, সৃষ্টিকর্তা সূর্যের
আলো ভালোমন্দ সকলের জন্যই
অবধারিত রেখেছেন । পাপী ও
পূণ্যবান সকলের জন্যই
তিনি বৃষ্টি বর্ষিত করছেন''
___ হযরত আবু বকর (রাঃ)
জুম্‘আর নামাযের উদ্দেশ্যে ৬ টি কাজ করতে হবে
জুম্‘আর নামাযের উদ্দেশ্যে ৬ টি কাজ করতে হবে -
১. জুম্‘আর নামাযের উদ্দেশ্যে গোসল করা ।
২. আযানের পূর্বেই মসজিদে রওনা হওয়া।
৩. পায়ে হেঁটে মসজিদে যাওয়া।
৪. ঈমাম সাহেবের কাছাকাছি বসা অর্থাৎ স্থান পেলে ১ম কাতারে নতুবা ২য় কাতারে বসা।
৫. উভয় খুতবা মনযোগ সহকারে শুনা।
৬. খুতবার সময় কোন কথা বা কাজ না করা। ফায়দা : প্রত্যেক কদমে ১ বৎসর নফল রোজার ও ১ বৎসর নফল নামাযের সাওয়াব পাওয়া যাবে। ( তিরমিযী-পৃষ্ঠা: ১৩১.হাদীস নং: ৪৯২)(বিঃদ্রঃ বিস্তারিত নবীজী সুন্নত বই এর পৃষ্ঠা: ৪০)
Friday, 25 October 2013
মহিলাদের করনীয় কাজ এবং বর্জনীয় অভ্যাস
মহিলাদের করনীয় কাজ এবং বর্জনীয় অভ্যাস
১.ঈমান-আক্বীদা পরিশুদ্ধ করা।
২.ইবাদত বন্দেগী সুন্নাত তরীকায় করা।
৩.স্বামীর খেদমত করা।
৪.স্বামীর বৈধ হুকুম মান্য করা।
৫.স্বামীর মালের হেফাযত করা।
৬.নিজেকে পরিপূর্ণ ভাবে পর্দায় রাখা।
৭.সন্তান লালন-পালন ও দ্বীনী শিক্ষা-দীক্ষা দেওয়া।
৮.মহিলাদের মধ্যে দ্বীনী দাওয়াত পেশ করা ও দ্বীনের জরুরী কথার তালীম করা।
বর্জনীয় অভ্যাস
১. জরুরী আকায়িদ, ইবাদত, সহীহ কুরআন তিলাওয়াত , পিতা-মাতা, স্বামীর হক ও সন্তানের হক সম্পর্কে ইলম হাসিল করে না, অথচ জরুরত পরিমাণ ইলম অর্জন করা ফরয।
২. সময়ের পাবন্দি করে না।
৩. দুই তিন জন একত্রিত হলে অন্যের দোষ চর্চায় লিপ্ত হয়।
৪. আপোসে সালাম দেয়ার অভ্যাস খুবই কম।
৫. চোগলখুরি তথা একের কথা অন্যের কাছে লাগনো অনেক মেয়েদের একটা বদ অভ্যাস।
৬. সাধারণত মেয়েদের মধ্যে নিজেকে প্রদর্শনের মানসিকতা অধিক লক্ষ্য করা যায়।
৭. বর্তমান মেয়েরা সাজ-সজ্জার নামে অনেক নাজায়িয ও হারাম কাজ করে থাকে।
৮. মেয়েদের জন্য সমস্ত শরীর আবৃতকারী মোটা কাপড়ের এমন ঢিলেঢালা পোষাক পরা জরুরী যাতে করে শরীরের রং, ভাজ ও অঙ্গ-প্রত্যঙ্গের আকার আকৃতি বোঝা না যায় ।
৯. অনেক মেয়েরা বাহিরে পর্দা করে বের হলেও পরিবারিক জীবনে পর্দার ধার ধারে না।
১০. অনেকে বোরকা পরিধান করে কিন্তু চেহারা খোলা রাখে অথচ চেহারা সকল সৌন্দর্যের সমষ্টি; চেহারা আবৃত করা জরুরী। ১১. কোথাও কোন প্রয়োজনে যেতে হলে, অযথা ঘোরাঘুরি করে যাত্রা বিলম্ব করে ।
১২. হাতে টাকা থাকুক বা না থাকুক, কোন কিছু পছন্দ হলে তা অপ্রয়োজনীয় হলেও কিনতে হবে।
১৩. কেউ কোন উপকার করলে তার শুকরিয়া আদায় করে না। বিশেষত: ঘরের বউ-ঝিরা প্রশংসার যোগ্য কোন কাজ করলেও শাশুড়ি কিংবা ননদরা তার শুকরিয়া আদায় করে না।
১৪. শাশুড়িরা অনেক সময় পুত্রবধূদের কাজের মেয়ের মত মনে করে, কখনোই নিজের মেয়ের মত মনে করতে পারে না।
১৫. পুত্রবধূরাও শাশুড়িদেরকে নিজ মায়ের মত ভাবতে পারে না। শাশুড়িকে তার প্রাপ্য অধিকার ও সম্মান থেকে বঞ্চিত করে।
১৬. স্ত্রীরা স্বামীর ইহসান তথা দয়া ও অনুগ্রহ স্বীকার করতে চায় না।
১৭. স্বামীর স্ত্রীর জন্য পছন্দ করে কোন জিনিস আনল, কিন্তু ঘটনাক্রমে স্ত্রীর তা পছন্দ হল না, তখন স্ত্রী স্বামীর মুখের উপর বলে দেয় আমার এটা পছন্দ হয়নি; আমি এটা পরবও না ছুইবও না।
১৮. অনেক সময় টাকা, গহনা ইত্যাদি মূল্যবান জিনিস বালিশের নিচে বা খোলা যায়গায় রেখে দেয়, পরে হারিয়ে গেলে পরিবারের নিরাপরাধ লোকদের দোষারোপ করতে থাকে। যা মারাত্বক গুনাহ।
১৯. মহিলাদের মধ্যে কর্মতৎপরতা ও দূরদর্শিতার বেশ অভাব রয়েছে ; ব্যস্ততার সময়ে কোন কাজ তারা ঝটপট করতে পারে না; গতিমন্থরতা যেন তাদের একটা অংশ।
২০. দুই ব্যক্তি কোন বিষয়ে আলাপ করতে থাকলে অনেক মহিলা অযাচিতভাবে সেই কথায় অংশগ্রহণ করে এবং পরামর্শ দিতে থাকে।
২১. কোন কোন মহিলা মেয়েমহল থেকে এসে অন্য মহিলাদের অলংকার, শারীরিক গঠন, রূপ, পোশাক ইত্যাদির বর্ণনা নিজ স্বামীর কাছে করে থাকে।
২২. কারো সাথে কথা বলার প্রয়োজন হলে সে যত জরুরী কথা বা কাজেই লিপ্ত থাকুক না কেন সে দিকে খেয়াল না করে সে নিজের কথা বলবেই, ঐব্যক্তির কাজ বা কথা শেষ হওয়ার অপেক্ষা করে না।
২৩. কেউ কিছু বললে পূর্ণ মনোযোগ সহকারে কথাগুলো শোনে না; এর মাঝে অন্য কাজ করতে থাকে বা ফাঁকে ফাঁকে কারো কথার উত্তর দিতে থাকে
২৪. নিজের ভুল-ত্রুটি পূর্ণ মনোযোগ করতে চায় না। বরং যথাসম্ভব কথার ফুলঝুরি দিয়ে দোষ চাপা দিতে চায়; চাই তার কথার মধ্যে যুক্তি থাক বা না থাক।
২৫. কোন কথা বা সংবাদ বলতে গেলে অসম্পূর্ণ বলে থাকে, যদ্দরুন ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় এবং আসল কাজ ব্যাহত হয়।
২৬. এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার বা আসার সময় অনেক মহিলা অবশ্যই একটু কাঁদবে।
২৭. অলসতাবশত: ফরয গোসল করতে দেরি করা মেয়েদের একটা চিরাচরিত অভ্যাস।
২৮. বর্তমান আধুনিক শিক্ষায় শিক্ষিতা মেয়েরা উযু গোসল সম্পর্কীয় মাসআলা মাসায়েল ও জানে না।
২৯. অনেক বোকা মহিলা স্বামীর কর্মস্থান থেকে ফেরার সাথে সাথে তাকে শান্তি পৌঁছানোর পরিবর্তে, তার কানে সংসারের কলহ বিবাদের কথা পৌঁছায়।
৩০. অনেক ননদ ভাই বৌদের সহ্য করতে পারে না, এমনিভাবে আনেক ভাই বৌ ননদদের সহ্য করতে পারে না।
৩১. অনেক মেয়েলোক পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যপারে উদাসীন থাকে। ৩২. কোন সন্তানকে হয়ত বেশী মহব্বত করে তার জন্য অনেক কিছু করে , এমনকি তার দোষ সহ্য করতে চায় না।
৩৩. অনেক মহিলা রোগ শোক চাপা দিয়ে রাখে, কাউকে বলে না।
৩৪. অনেক শিক্ষিতা মহিলা স্বামীর ঘরে আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালন করার চেয়ে বাইরে গিয়ে চাকুরী করাকে বেশি পছন্দ করে।
Tuesday, 15 October 2013
Friday, 4 October 2013
Subscribe to:
Posts (Atom)





